কুমিল্লার মেঘনায় ইয়াবাসহ এক নারীকে আটক করেছে মেঘনা থানা পুলিশ।
গতকাল সোমাবার ( ২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাও গ্রামের নুরু মিয়ার বাড়ির সামনে থেকে তাহাকে আটক করা হয়। আটক কৃত নারী ওই গ্রামের মুন্না মিয়ার স্ত্রী পারভিন(৪৫)।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহমেদ মোর্শেদ সঙ্গীয় ফোর্সসহ মানিকারচর ইউনিয়নস্থ শিকিরগাও নুরু মিয়ার বাড়ির সামনে সরকারি পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী পারভিন আক্তার(৪৫) কে আটক করে এবং তার কাছে থাকা ৭০ পিস ইয়াবা জব্দ করে বলে এস আই আহমেদ মোর্শেদ।
মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এস আই আহমেদ মোর্শেদ সংঙ্গীয় ফোর্স নিয়ে পারভিন নামের এক নারীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। এঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে, আজ মঙ্গলবার সকালে তাকে কুমিল্লা কোর্টে প্রেরণ করা হয়েছে।
মোঃ আসলাম/বার্তা বাজার/এসবি