টাঙ্গাইলে সরকারি জমি দখলমুক্ত করে নির্মাণ করা হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের ঘর
টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাউসা মৌজায় সরকারি ১ নং খাস খতিয়ানভুক্ত (১ একর) ভূমি অবৈধ দখলমুক্ত করে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হচ্ছে।
মঙ্গলবার (৩ আগস্ট) সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. আতাউল গনির নির্দেশনায় সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন ও সহকারী কমিশনার ভূমি খায়রুল ইসলামের উপস্থিতিতে জেলা প্রশাসনের দায়িত্ব প্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট সুচি রানী সাহার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে জায়গাটি দখল মুক্ত করে সেখানে আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ কাজ শুরু করা হয়।
টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম জানান, সরকারি ১ নং খাস খতিয়ানভুক্ত এই জায়গায় আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ কাজ শুরু করতে গেলে স্থানীয় প্রভাবশালী বেদখলদার রেজাউল করিম তার পরিবারের নারী সদস্যদের সাথে নিয়ে ঘর নির্মাণ কাজে বাধা প্রদান করে।
জেলা প্রশাসক ড. আতাউল গনির নির্দেশনায় পুলিশ সদস্যদের সাথে নিয়ে জায়গাটি দখলমুক্ত করে ঘর নির্মাণ কাজ শুরু করা হলো।
হাসান সিকদার/বার্তা বাজার/টি