তিতাস উপজেলা ছাত্রলীগের খাদ্য সামগ্রী বিতরণ

মানবতার কল্যাণে তিতাস উপজেলা ছাত্রলীগ এই শ্লোগানকে সামনে রেখে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

কুমিল্লা-২(হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি’র নিজ অর্থায়নে ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর পরামর্শক্রমে তিতাস উপজেলা ছাত্রলীগের সার্বিক সহযোগিতায় অসহায়দের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (৩ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন কড়িকান্দি বাজার, গাজীপুর স্টেশন, উপজেলা পরিষদ গেইটসহ বিভিন্ন স্থানে উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার ও সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেল এর নেতৃত্বে অটোরিকশা চালক ও অসহায় পথচারীদের মাঝে প্রায় ২শ জনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নুরুল আফসার, মোঃ আলাউদ্দিন প্রধান, ফরহাতুল হাসান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃজসিম সরকার, মোঃ জাহিদ মিয়া, মোঃ শাওন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ তানহার সরকার, মেহেদি হাসান মারুফ ও মোঃ সাজ্জাদ হোসেন প্রমুখ।

মোঃ আসলাম/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর