পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের করোনায় মৃত্যু

রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিভিল সার্জন ডা. এ এস এম সফিউদ্দিন পাতা (৬২) মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর ১ টা ৩০ মিনিটের সময় মৃত্যু বরণ করেন তিনি।

তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

গত ২৬ জুলাই পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করেন। র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে করোনা ভাইরাস শনাক্ত হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ২৯ জুলাই সকালে ঢাকা মহাখালী শেখ রাসেল গ্যাস্ট্রোলজি হাসপাতালে ভর্তি হন।

মঙ্গলবার (৩ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ডা. এ এফ এম শফিউদ্দিন পাতার পিএস মোঃ মোস্তফা কামাল মুঠোফোনে তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর