আনায়োরায় ক্ষুদ্র পল্লী উদ্যোক্তাদের বিআরডিবির প্রণোদনার ঋণ বিতরণ

করোনায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রণোদনা ঋণ বিতরণ করেছে আনোয়ারা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হলরুম থেকে এ প্রণোদনা ঋণ বিতরণ করা হয়।

ঋণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদের সভাপতিত্বে পল্লী উন্নয়ন অফিসার মিতালী সেনের সঞ্চালনায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী ও বিশেষ অতিথি বিআরডিবির উপ-পরিচালক মোরশেদ আলম উপস্থিত ছিলেন।

উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মিতালী সেন বলেন ,আনোয়ারায় করোনায় ক্ষতি গ্রস্থ ১৯ জন উদ্যোক্তাদের মাঝে ৪% সুদে ২ বছর মেয়াদে পরিশোধ যোগ্য ৪১ লক্ষ ৫০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়েছে।

হুমায়ূন কবির শাহ্ সুমন/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর