ভূঞাপু‌রে অজ্ঞাত নারীর বস্তাব‌ন্দি লাশ উদ্ধার

টাঙ্গাই‌লের ভূঞাপু‌রে অজ্ঞাত এক নারীর (২৫) বস্তাব‌ন্দি লাশ উদ্ধার ক‌রে‌ছে পুলিশ। মঙ্গলবার (৩ আগষ্ট) সকা‌লে ভূঞাপুর-তারাকা‌ন্দি সড়‌কের পাশে ভরুয়া এলাকা থে‌কে তার লাশটি উদ্ধার করা হয়।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, ভূঞাপুর- তারাকান্দি সড়‌কের পা‌শে সাদা প্লাস্টিকের বস্তার ভিতর লাশ দে‌খে স্থানীয়রা থানা পু‌লিশ‌কে খবর দেয়। প‌রে পু‌লিশ গি‌য়ে লাশটি উদ্ধার ক‌রে।

ত‌বে উদ্ধার হওয়া লা‌শের প‌রিচয় পাওয়া যায়‌নি। স্থানীয়‌দের ধারনা ওই নারী‌কে হত‌্যার পর তার লাশ সড়‌কের পা‌শে ফে‌লে রাখা হ‌য়ে‌ছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি ) আব্দুল ওহাব মিয়া বলেন, বস্তাব‌ন্দি অবস্থায় উদ্ধার হওয়া ওই নারীর প‌রিচয় পাওয়া যায়‌নি। কেউ তা‌কে হত্যা পর রা‌তের কোনও এক সময় তার লাশ সড়‌কের পা‌শে ফে‌লে রে‌খে গে‌ছে।

লাশ ময়নাতদ‌ন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালেরম‌র্গে পাঠানো হ‌য়ে‌ছে। এ ঘটনায় তদন্ত চলছে।

হাসান সিকদার/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর