নরসিংদীতে লকডাউনে অসহায় ও কর্মহীন পরিবহন শ্রমিক ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিসহ বিভিন্ন শ্রেণি পেশার ৫০০শ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া নরসিংদী সদর হাসপাতালের জন্য ১০ টি অক্সিজেন সিলিন্ডার উপহার দেন ।
মঙ্গলবার (৩ জুলাই ) সকালে নরসিংদী পৌরসভা হল রুমে পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব খাদ্য সামগ্রী বিতরণ নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নঈম মোহাম্মদ মারুফ খান।
এছাড়া নরসিংদী সদর হাসপাতালের রোগীদের জন্য ১০ টি অক্সিজেন সিলিন্ডার উপহার দেন পৌর মেয়র।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুশফিকুর রহমান, নরসিংদী পৌরসভার ১ নং প্যানেল মেয়র ও ১ নং ওয়ার্ড কাউন্সিলর পারভেজ খন্দকার, মহিলা ওয়ার্ড কাউন্সিলর ইয়াসমীন সুলতানা, ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলাম বাবু, সহ সকল পৌর কাউন্সিলরা।
রেজাউল করিম/বার্তা বাজার/এসবি