নাটোরে র্যাবের অভিযানে ধর্ষক ও মানব পাচারকারী গ্রেফতার
নাটোরের বাকরোম গ্রাম থেকে সোহরাব হোসেন (৫৫) নামে এক মানবপাচারকারী ও ছানোয়ার হোসেন (২৩) নামে পাচারকারী দলের সদস্য ও ধর্ষককে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত সোহরাব হোসেন সদর উপজেলার বাকরোম উত্তর পাড়া (পাগলা পাড়া) গ্রামের মৃত নুর মোহাম্মদ প্রামানিকের ছেলে এবং ছানোয়ার হোসেন একই এলাকার মৃত সেকেন্দার প্রামানিকের ছেলে।
মঙ্গলবার (০৩ আগস্ট) র্যাব-৫, সিপিসি-২-নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোঃ সানরিয়া চৌধুরী দুইজনকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে প্রেস ব্রিফিং-এ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধর্ষক সহ মানব পাচারকারী দলের ৩ সদস্য সদর উপজেলার বাকরোম গ্রামে অবস্থান করছে এমন খবর পেয়ে গতকাল সোমবার ওই এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা।
তিনিসহ কোম্পানীর উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এর নেতৃত্বে অভিযানকালে র্যাব সদস্যরা মানব পাচারকারী চক্রের সদস্য ও ধর্ষক ছানোয়ার হোসেন সহ মানব পাচারকারী চক্রের মুল হোতা সোহরাব হোসেনকে গ্রেফতার করে। এসময় মোঃ আলী নামে অপর এক সদস্য পালিয়ে যায়।
র্যাব কর্মকর্তা আরও জানান, পাচারকারী চক্রের এই তিন সদস্য নাটোরের সিংড়া উপজেলার শেরকোল কাচারীপাড়া গ্রামের ১৫ বছরের এক কিশোরীকে চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে বিদেশে পাচারের উদ্দেশ্যে ছানোয়ারের বাড়িতে আটকে রাখে। এসময় ছানোয়ার ওই কিশোরীকে একাধিকবার ধর্ষন করে। এঘটনায় সিংড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
সাকলাইন শুভ/বার্তা বাজার/এসবি