করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান কঠোর বিধিনিষেধ শেষ হবে আগামী ৫ আগস্ট। এরপর বিধিনিষেধ বাড়বে কিনা এ ব্যপারে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সিদ্ধান্ত জানানো হবে।
এদিকে বিধিনিষেধ আরও ১০ দিন বাড়ানোর জন্য সরকারের কাছে সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ১০ দিন নয়, বিধিনিষেধ বাড়তে পারে আরও ৭ দিন। তবে সীমিত পরিসরে খুলে দেওয়া হতে পারে সরকারি-বেসরকারি অফিস।
মন্ত্রিপরিষদ বিভাগের একজন কর্মকর্তা বলেন, স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামত এবং স্বাস্থ্য অধিদপ্তরের সুপারিশ আমলে নিয়েই ৫ আগস্টের পর কিভাবে বিধিনিষেধ দেওয়া যায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। এরপর এ সিদ্ধান্ত সুপারিশ আকারে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
লকডাউন বাড়লেও কি কি শিথিলতা আসতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমিত পরিসরে সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়া হতে পারে। আর গণপরিবহণ সীমিত পরিসরে চালু করা হতে পারে। রপ্তানিমুখী শিল্প-কলকারখানা চালু রাখা হবে।
উল্লেখ্য, করোনার সংক্রমণ রোধে গত ২৩ জুলাই থেকে ১৪ দিনের কঠোর লকডাউন জারি করে সরকার। আগামী ৫ আগস্ট এই ১৪ দিনের কঠোর লকডাউন শেষ হবে।
বার্তা বাজার/নব