সকালেই এলো ১০ জেলায় ৭৮ জনের মৃত্যুর খবর

দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত দেশের ১০ জেলায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে। চাঁদপুরে গেল ২৪ ঘণ্টায় মারা গছেন ১৩ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। খুলনার হাসপাতালগুলোতে মারা গেছেন সাতজন।

দিনাজপুরে গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ছয়জনের। এছাড়াও গত ২৪ ঘণ্টায় করোনায় ও উপসর্গ নিয়ে কুষ্টিয়ায় ছয়জন, সাতক্ষীরায় চারজন, পঞ্চগড়ে দুইজন, ঠাকুরগাঁওয়ে তিনজন ও কুড়িগ্রামে একজনের মৃত্যু হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর