রামেক হাসপাতালে করোনায় আরও ১৯ জনের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ অগাস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সাতজন রাজশাহীর, পাঁচজন নাটোরের, চারজন চাঁপাইনবাবগঞ্জের, দুইজন নওগাঁর ও একজন পাবনার।

ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, করোনায় নাটোরের তিনজন, রাজশাহীর দুইজন ও চাঁপাইনবাবগঞ্জের দুইজন মারা গেছেন। আর উপসর্গ নিয়ে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের দুইজন, নওগাঁর দুইজন ও পাবনার একজন মারা গেছেন।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩০ জন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৯২ জন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর