ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় গ্রেফতার হওয়া আলোচিত হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নূরীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।
মঙ্গলবার (৩ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি বলেন, আজ (মঙ্গলবার) ভোরে রাজধানীর গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়। দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক প্রেস বিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে গত ২৯ জুলাই গ্রেফতার হন হেলেনা জাহাঙ্গীর।
পরদিন শুক্রবার (৩০ জুলাই) ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় হেলেনার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বার্তা বাজার/নব