রাজশাহী নগরীর দুই শিশুকে নিমকি খাওয়ানোর লোভ দেখিয়ে বলাৎকারের অভিযোগ উঠেছে আব্দুল মান্নান (৬০) নামের এক বৃদ্ধের বিরুদ্ধে।
সোমবার (২ আগস্ট) বিকেলে নগরীর দূরুলের মোড় চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নগরীর দুরুলের মোড় এলাকার আব্দুল মান্নান একজন মৌসুমি আম-লিচু ব্যবসায়ী। দুরুলের মোড় এলাকায় তার একটি বাগান রয়েছে। সেখানে খেলাধুলা করত ছোট ছোট শিশুরা।
সোমবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে ভুক্তভোগী দুই শিশু বাগানে খেলতে যায়। এ সময় হঠাৎ মুষলধারে বৃষ্টি হয়। সে সময় তাদেরকে বৃষ্টি থেকে রক্ষা করতে এবং নিমকি খাওয়ানোর কথা বলে বাগানে থাকা একটি মাচায় নিয়ে যান। সেখানে দুই শিশুকে বলাৎকার করেন মান্নান।
স্থানীয়দের বরাত দিয়ে শাহমখদুন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটি কাউকে না বলার জন্য শিশুদের ভয় দেখানো হয়। তবে সেখান থেকে বাড়ি ফিরে গিয়ে তাদের একজন মাকে ঘটনাটি জানায়।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়ে। ওই শিশুর মা-বাবা থানায় গিয়ে বৃদ্ধ মান্নানের বিরুদ্ধে একটি মামলা করেন।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত আসামি পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। দুই শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল চেকআপের পাঠানো হয়েছে।
মাহাবুল ইসলাম/বার্তা বাজার/টি