আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ শয্যার করোনা আইসোলেশন সেন্টার চালু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রথম দিকে করোনা আক্রান্তের সংখ্যা কম থাকলেও দিন দিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে এ অবস্থায় সংকট নিরসনে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চালু হয়েছে ২০ শয্যার আইসোলেশন চিকিৎসা কেন্দ্র।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আরএমও ডাক্তার শ্যামল ভৌমিক এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা মহামারী বর্তমানে শহরের চাইতে গ্রাম এলাকায় বেশি দেখা যাচ্ছে ঘরে ঘরে জ্বর ঠান্ডা কাশির রোগী অনেক বেড়ে গেছে। এইসব উপসর্গ নিয়ে যখন আসে তাদের করোনার এন্টিজেন টেস্ট করা হলে ম্যাক্সিমাম পজেটিভ আসে।

জেলা সদর হাসপাতালেও অনেক চাপ বেড়ে গেছে ওখানে অক্সিজেনের ঘাটতি দেখা দিয়েছে তাই তারা সাপোর্ট দিতে পারছে না। সে জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে নির্দেশে আমরা ২০ বেডের করোনা ইউনিট চালু করেছি। এখানে সাধারণত জ্বর, ঠান্ডা, কাশি বা শ্বাসকষ্ট নিয়ে যে রোগী আসে এই ধরনের রোগীর জন্য আমরা ২০ বেডের আইসোলেশন ওয়ার্ড চালু করেছি।

সোমবার (২ আগস্ট) সকালে আমি ভিজিটে গিয়ে দেখে আসলাম এই হাসপাতালে বর্তমানে ১৭ জন রোগী আইসোলেশনে আছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক তাদের অক্সিজেন লেভেল ৯০-এর নিচে নেমে গেছে, এদের কে আমরা অক্সিজেন দিচ্ছি।

করোনা রোগীদের চিকিৎসার জন্য স্থানীয় সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হক এমপি ব্যক্তিগত অর্থায়নে হাসপাতালে ১২টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে। আমাদের আগে ১০ সিলিন্ডার ছিলো। গত ২ দিনে আমাদের ৯টি সিলিন্ডার খালি হয়েছে সোমবারও ৫ জনকে অক্সিজেন দেওয়া হচ্ছে এই সিলিন্ডার গুলি খালি হলে আমাদের কিছুটা অক্সিজেন সংকট দেখা দিতে পারে।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. রাশেদুর রহমান বলেন, এই সময়ে অক্সিজেন সিলিন্ডার রিফিল করা কিছুটা চাপ রয়েছে। কুমিল্লা থেকে এই গুলো রিফিল করাতে হয়। বর্তমানে অক্সিজেনের চাপ থাকায় ১ সপ্তাহ লাগে রিফিল করে নিয়ে আসতে।

আমরা সবগুলি একসাথে পাবার ব্যবস্থা নিয়েছি । এই এক সপ্তাহ সংকট হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাছে তিনটি অক্সিজেন কনসেনটেরটর আছে তা দিয়ে কভার করা যাবে।আমরা আশা করি অক্সিজেন সংকট হবে না।

আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে আখাউড়াতে সোমবারে ১১ জন সহ মোট আক্রান্ত ৪৩১জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, সুস্থ হয়েছেন ৩১৬ জন, মৃত্যুবরণ করেছে ১৪ জন।

হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর