গৃহবধূকে হত্যার অভিযোগে শ্বশুর গ্রেফতার

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গৃহবধূকে হত্যার অভিযোগে শ্বশুর আজিজার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার(২ আগষ্ট) ওই গৃহবধূ মরদেহ উদ্ধারের সময় শ্বশুর আজিজারকে গ্রেফতার করে কালীগঞ্জ থানা পুলিশ।

জানা যায়,গত ১ আগষ্ট রবিবার রাতে উপজেলার গোড়ল ইউনিয়নের দুলালী গ্রামে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় নিহত গৃহবধূ মর্জিনার বাবা মজিবর রহমান কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।তিনি অভিযোগ করেন তার মেয়েকে পিটিয়ে হত্যা করে মরদেহের মুখে বিষ ঢেলে দিয়ে পালিয়েছেন স্বামীসহ পরিবার। তাই তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করেন।

অভিযোগ সূত্রে আরও জানা যায়,লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের বালাটারী গ্রামের মজিবর রহমানের মেয়ে মর্জিনা বেগমের (২৩) সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় শফিকুল ইসলামের। তাদের সংসারে কিরণ বালা (৪) নামের এক মেয়ের জন্ম হয়।

রোববার (২ আগস্ট) বিকেলে কিরণ বালা বাড়ির উঠানে পায়খানা করে। কিন্তু তা পরিষ্কার করতে দেরি হওয়ায় মর্জিনাকে গালমন্দ করেন তার শাশুড়ি ও দেবর। এ নিয়ে বাগবিতণ্ডা হয় তাদের মধ্যে।

ওই দিন সন্ধ্যায় আবার বাগবিতণ্ডা হলে মর্জিনার স্বামী শফিকুল ইসলাম মর্জিনাকে লাঠি দিয়ে আঘাত করে।এতে তিনি গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হলে বাড়িতে ফেরত নিয়ে মরদেহের মুখে বিষ ঢেলে দিয়ে ঘরের আসবাবপত্র নিয়ে সবাই পালিয়ে যায়।

এবিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।প্রথমিকভাবে মৃতের শ্বশুরবাড়ির লোকজনের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে তাই এই ঘটনায় মৃতের শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে।মৃতদেহের ময়নাতদন্তের ফলাফল পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রদীপ কুমার আচার্য্য/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর