ঠিকাদারকে প্রকাশ্যে হাতুড়িপেটা (ভিডিও সহ)

কুষ্টিয়ায় দিনে দুপুরে ঠিকাদারকে হাতুড়িপেটা করেছে সন্ত্রাসীরা। মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে ঠিকাদারের মারধরের দৃশ্য। সেমাবার ( ২আগস্ট) কুষ্টিয়া এলজিইডি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

আহত ঠিকাদার কুষ্টিয়া শহরের পুলিশ লাইন্সের সামনে ভাড়া বাসায় থাকেন। তার নাম শাহিদুর রহমান মিন্টু (৪৮)। তিনি কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের শানপুকুড়িয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে।

ভিডিও দেখতে ক্লিক করুন

ঠিকাদার শাহিদুর রহমান মিন্টু সাথে কথা বললে তিনি জানান, আমি প্রতিষ্ঠিত ঠিকাদার। দীর্ঘদিন ধরে ঠিকাদারি কাজ করে আসছেন। এলজিইডিসহ প্রায় সব দফতরেরই তার নিজ নামে লাইসেন্স রয়েছে।

ভিডিও দেখতে ক্লিক করুন

তিনি আরও জানান, কুষ্টিয়া এলজিইডির অধীনে প্রায় সাত কোটি টাকার মিরপুর সড়কের ঘোড়ামারা আরএসডি থেকে পোড়াদহ জিসি ভায়া মসেন রোডের দরপত্র দাখিলের শেষ তারিখ ছিল চলতি বছরের ৩ মার্চ। কাজটি তিনি না পেলেও দরপত্র দাখিল করার পর থেকেই কুষ্টিয়ার প্রভাবশালী আওয়ামী লীগের এক নেতা ঠিকাদার তাকে ফোনে দেখে নেয়ার হুমকি দিয়ে আসছিলেন।

সোমবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে প্রয়োজনীয় কাজ শেষ করে এলজিইডি অফিস থেকে বের হন ঠিকাদারতিনি। কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শহরের পূর্ব মজমপুর এলাকার বরকতের নেতৃত্বে একদল সন্ত্রাসী তাকে ঘিরে ধরে হাতুড়িপেটা শুরু করে। এক পর্যায়ে তিনি দৌড়ে এলজিইডি অফিসের ভেতরে অবস্থান নেন।

হামলার ঘটনা পথচারীরা মোবাইলে ভিডিও করে সাথে সাথে ভিডিওটি ছড়িয়ে পরে।

ভিডিও দেখতে ক্লিক করুন

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম জানান, বিষয়টি তার জানা নেই। এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর