ডা. জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে এফডিএসআর!

সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ডা. জাহাঙ্গীর কবির। তিনি বিভিন্ন সময়ে চিকিৎসা বিষয়ে বিভিন্ন ভিডিও কন্টেন আপলোড করে থাকেন। নানারকম ভুল ও বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন বলে দাবি করেছে চিকিৎসকদের একটি সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিজ (এফডিএসআর)।

ডা. জাহাঙ্গীর কবিরের কর্মকাণ্ডকে অবৈজ্ঞানিক, অসত্য, দায়িত্বজ্ঞানহীন এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে মনে করেছে সংগঠনটি। এছাড়াও সাতদিনের মধ্যে তার আপলোড করা ভিডিও না সরালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।

এফডিএসআরের মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন সোমবার (২ আগস্ট) বলেন, এক সপ্তাহের মধ্যে ডা. জাহাঙ্গীর কবিরের এসব বিভ্রান্তিকর লেখা, ভিডিও ইন্টারনেট থেকে অপসারণ করার জন্য বিষয়টি লিখিত আকারে জানানো হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে আমরা আইনি নোটিসও পাঠাব।

‘এক সপ্তাহের মধ্যে ডা. জাহাঙ্গীর কবিরের এসব বিভ্রান্তিকর লেখা, ভিডিও ইন্টারনেট থেকে অপসারণ করা না হলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব। বিষয়টি এরই মধ্যে লিখিতভাবে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলকে (বিএমডিসি) জানিয়েছি। আগামী এক সপ্তাহের মধ্যে আমরা আইনি নোটিসও পাঠাব।

এর আগে রোববার (১আগস্ট) ডা. জাহাঙ্গীর কবিরের ঠিকানায় কুরিয়ার সার্ভিসে পাঠানো এক চিঠিতে সংস্থাটির পক্ষে বলা হয়, ডা. জাহাঙ্গীর কবির কিটো ডায়েট নিয়ে ভুল এবং অসত্য তথ্য দিয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন চিকিৎসকের দেওয়া প্রেসক্রিপশনকে হেয় করে মন্তব্য করেছেন। করোনার টিকা নিয়ে ইম্যুনোলজিবিষয়ক ভুল বক্তব্য দিয়েছেন।

চিকিৎসকদের এই সংগঠন জাহাঙ্গীর কবিরের এসব কার্যক্রমকে ম্যালপ্র্যাকটিস বা অপচিকিৎসা বলে আখ্যা।

বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর