আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিমিটার উপহার দিলেন জেলার সাবেক সিভিল সার্জন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা রোগীদের চিকিৎসার সুবিধার্থে ৫টি অক্সিমিটার উপহার দিয়েছেন স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহ বিভাগের পরিচালক ডাঃ মোঃ শাহ আলম।

সোমবার (২ আগস্ট) সকালে দু’জন প্রতিনিধির মাধ্যমে তিনি হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুর রহমানের কাছে এগুলো পৌঁছে দিয়েছেন। ডাঃ শাহ আলম ইতিপূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলার সিভিল সার্জন এবং আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব পালন করে গেছেন।

এদিকে, বর্তমানে ৫ জন করোনা রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, আখাউড়া উপজেলায় ৩১ জুলাই পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৪২৪ জন। সুস্থ্য হয়েছেন ৩১৬ জন এবং মৃত্যু বরণ করেছেন ১৪ জন। বাকীরা প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টাইন আইসোলেশনে আছেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রাশেদুর রহমান বলেন, অক্সিমিটার দিয়ে শরীরের অক্সিজেনের মাত্রা মাপা হয়। অক্সিমিটারগুলো পাওয়ায় করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেন লেভেল মাপতে কাজে লাগবে।

এসময় উপস্থিত ছিলেন কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক বিশ্বজিৎ পাল,দৈনিক যায়যায় দিনের আখাউড়া প্রতিনিধি হান্নান খাদেম,ভোরের ডাকের জুটন বনিক,বাংলা টিভির সাইফুল ইসলাম,দৈনিক দেশকালের আশীষ সাহা প্রমুখ।

হাসান মাহমুদ পারভেজ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর