মেহেরপুরের মুজিবনগরে বজ্রপাতে রকিবুল ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ আগস্ট) বিকাল পাঁচটার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত রকিবুল ইসলাম উপজেলার নাজিরাকোনা গ্রামের আবুল কাশেমের ছেলে।
সূত্রে জানা যায়, নাজিরাকোনা গ্রামের মাঠে রকিবুল ইসলাম পাওয়ার টিলার নিয়ে কৃষিকাজ কাজ করতে গেলে হঠাৎ বিকেলের দিকে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। এই বজ্রপাতে কৃষক রকিবুল ইসলাম গুরুতর আহত হয়। পরে মাঠের অন্য কৃষকেরা তাকে উদ্ধার করে মজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, বজ্রপাতের ঘটনায় একজন নিহত বিষয়ে নিশ্চিত করেন মুজিবনগর থানার ওসি আব্দুল হাসেম।
মাসুদ রানা/বার্তা বাজার/এসবি