ধামরাই সদর ইউনিয়নে বিনামূল্যে মশার কয়েল বিতরণ

মোঃ আল মামুন খান, সাব-ব্যুরো প্রধান,সাভার/ধামরাইঃ ঢাকার ধামরাই সদর ইউনিয়নে শরীফবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ডেঙ্গু, চিকনগুনিয়া, ফাইলেরিয়া, ম্যালেরিয়া প্রতিরোধে জনসচেতনতা মূলক অনুষ্ঠানে বিনামূল্যে মশার কয়েল বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ জুন) অত্র বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নওশেদ আলী খান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাবদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন এই ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক হোসেন, আঃ ছবুর, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।

প্রসঙ্গত উল্লেখ্য, বিনামূল্যে বিতরণকৃত কয়েল এসিআই (ACI) কোনপানির সৌজন্যে এবং স্যাম-৯২ (SAM-92) এর সহায়তায় দেওয়া হয়।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর