লালমনিরহাটে ঘরে মিললো পোকায় ধরা মরদেহ

লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে একটি ঘরে এক ব্যক্তির পোকায় ধরা মরদেহ পাওয়া গেছে।

সোমবার (২ আগষ্ট) বিকেলে ওই ইউনিয়নের আমের তল এলাকার ছট হরনারায়ণ এর ব্রেশ দেব (৩২) নামক এক ব্যক্তির বাড়ির ঘরে মরদেহটি দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে লাশের গন্ধ পেলে স্থানীয়রা পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। যে বাড়ির ঘরে লাশটি পাওয়া গেছে সে বাড়ির মালিক মৃত প্রসন্ন চন্দ্র রায় এর ছেলে ব্রেশ দেব। অনেকেই মনে করছে লাশটি বাড়ির মালিক ব্রেশ চন্দ্রের হতে পারে কিন্তু লাশে পোকায় ধরায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ব্রেশ দেব মাদকাসক্ত ছিলো এবং একাধিক মামলায় হাজতবাস করেছিলো। তার বাড়িতে মাদকাসক্ত ও আগন্তুকদের যাতায়াত ছিলো। সে বিভিন্ন সময় তার মা’কেও মারতে উদ্যত হয়েছিলো। গত এক সপ্তাহ আগে তার মা পাশ্ববর্তী জেলা কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তার বোনের বাড়িতে গিয়েছিলো বলে সে বাড়িতে একাই ছিলো।

লাশ পাওয়ার ঘটনাটির সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট সদর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) শহিদুল ইসলাম জানান, ‘আমরা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে উপস্থিত হই। সিআইডি কে বিষয়টি জানানো হয়েছে। সিআইডি’র তদন্ত শেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পরে পরিচয়, মৃত্যুর কারণ ও সকল বিষয় নিশ্চিত হওয়া যাবে।’

প্রদীপ কুমার আচার্য্য/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর