ফেনীতে গত ২৪ ঘন্টায় আরও ১৫৬ জনের শরীরে মহামারী করোনার সংক্রমণ পাওয়া গেছে। ৫৭১ টি নমুনা পরীক্ষায় ১৫৬ জনের শরীরে এই ব্যাধির উপস্থিতি পাওয়া যায়।
সোমবার (২ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে এসব তথ্য জানায় ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান শাখা।
নমুনা পরীক্ষা অনুপাতে গড় শনাক্তের হার ২৭.৩২ শতাংশ। পজিটিভ শনাক্তকৃতদের মধ্যে আরটিপিসিআর ল্যাবে ৯৪ জন এবং র্যাপিড এন্টিজেন টেস্টে ৬২ জন শনাক্ত করা হয়েছে।
নতুন শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ৭৬ জন, দাগনভূঞায় ৩ জন, সোনাগাজীতে ৮ জন, ছাগলনাইয়ায় ৩৯ জন, পরশুরামে ২৩ জন এবং ফুলগাজীতে ৭ জন রয়েছে বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
এনিয়ে জেলায় মোট করোনায় শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮ জনে। অন্যদিকে মৃত্যু হয়েছে মোট ১০০ জনের। গত ২৪ ঘন্টায় মোট ২০০ রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৫ হাজার ৬৭৩ জন।
বর্তমানে জেলায় করোনা আক্রান্তদের মধ্যে ফেনীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮৭ জন রোগী। হোম আইসোলেশনে রয়েছেন ২ হাজার ৮৭ জন।
এদিকে একইদিনে ফেনী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু হয়েছে, তন্মধ্যে একজন করোনায় ও ৩ জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছে বলে জানায় হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজি।
কামরুল হাসান ছিদ্দিকি/বার্তা বাজার/টি