সিংড়ায় সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নাটোরের সিংড়ায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২ আগস্ট) সকাল ১১ টায় সিংড়া পৌর এলাকার কতুয়াবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এবং ১ টায় পুঠিমারী কমিউনিটি ক্লিনিকে এই চিকিৎসা সেবা গ্রহন করে শত শত নারী- পুরুষ।
উপস্থিত ছিলেন, সিনিয়র ভিজিটর লেঃ কর্নেল রেজাউল করিম সিএসপি, মেডিকেল অফিসার মেজর ওয়ালীউর রহমান, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদ, বার্তা বাজার এর সিংড়া প্রতিনিধি রবিন খান ।
রেজাউল করিম সিএসপি বলেন, করোনাকালিন সময় অনেকে ঘর থেকে বের হতে পারে না। এ কারনে সেনাবাহিনী তৃনমুল পর্যায়ে এ কাজ করছে। প্রত্যকটি উপজেলায় আমরা এ কর্মসূচি হাতে নিয়েছি।
রবিন খান /বার্তা বাজার/এসবি