পাবনায় এক মুঠো চাল কর্মসূচির উদ্বোধন
পাবনায় জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন মশালের উদ্যোগে এক মুঠো চাল কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার ( ২আগস্ট) দুপুরে জালাল মেমোরিয়াল হাসপাতালের কনফারেন্স রুমে অতিথি থেকে এর উদ্বোধন করেন যমুনা টেলিভিশনের পাবনা জেলা প্রতিনিধি ও দৈনিক ইছামতির প্রধান প্রতিবেদক কবি ছিফাত রহমান সনম।
স্বাগত বক্তব্য দেন মশালের প্রধান সমন্বয়ক সমাজসেবক ডা. আহমেদ মোস্তফা নোমান। এ কর্মসূচির আওতায় কার্যক্রম উদ্বোধনের সময়ে মশাল পরিবারের তিনশো সদস্যকে একটি করে প্লাষ্টিকের কন্টেনার দেওয়া হয়। তারা প্রতিদিন নিজের বাড়ি থেকে এক মুঠো করে চাল রাখবেন এই প্লাষ্টিকের কন্টেনারে।
এরপরে প্রতি মাসের প্রথম শুক্রবারে সেটি জমা দেবেন মশালের প্রধান সমন্বয়কের কাছে। সকল কন্টেনারের চাল এক জায়গাতে করে তা প্রতি মাসের সোমবারে লিল্লাহ বোর্ডিং ও অসহায়দের মাঝে জমাকৃত চাল বিতরণ করা হবে।
এছাড়াও কোনো সদস্য যদি বেশিও চাল জমা করতে পারেন,তবে তা অসহায়দের সহযোগিতার কাজটিকে আরো একটু এগিয়ে দেবে বলে জানানো হয় অনুষ্ঠানে।
একইসাথে সকলকে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার করার আহবান জানিয়ে সকলকে সুস্থ থাকতে ও নিজের পরিবারকে সুস্থ রাখতে সাবধানতা অবলম্বন করার জন্য বীনিতভাবে অনুরোধ জানানো হয়।
মোঃ মাসুদ রানা/বার্তা বাজার/টি