এডিস মশার প্রজনন রোধ করে ডেঙ্গু, চিকুনগুনিয়ার সংক্রমণ রোধে রাজশাহী সিটি করপোরেশন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগ ও পরিচ্ছন্ন বিভাগের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ আগস্ট) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
মেয়র বলেন, বিগত ১৫ মাস ধরে করোনা পরিস্থিতির মধ্যে দিয়ে অতিবাহিত করছি। করোনা বিশ^ তথা আমাদের দেশকে তছনছ করে দিয়েছে। এমনই পরিস্থিতিতে করোনার পাশাপাশি এডিস মশাবাহিত ডেঙ্গু, চিকুনগুনিয়া রোগ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। সরকার এ বিষয়ে সচেতন করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। এটি প্রতিরোধে সকলের সহযোগিতা প্রয়োজন।
তিনি বলেন, পরিচ্ছন্নতায় রাসিকের অনেক সাফল্য রয়েছে। সেই সাফল্যকে ধরে রাখতে হবে। ডেঙ্গু, চিকুনগুনিয়া ও এডিস মশার প্রজনন রোধে নাগরিকদের সচেতন করতে বাড়ি বাড়ি বার্তা পৌঁছে দিতে হবে। স্বচ্ছ পানিতে থাকা এডিস মশার প্রজনন রোধে টব, ফ্রিজ, এসিতে জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে।
একইসাথে নির্মাণাধীন ভবনসমূহে জমে থাকা পানি অতি দ্রুততম সময়ে অপসারণের ব্যবস্থা করতে হবে।
সভায় জানানো হয়, মশা নিয়ন্ত্রণে অংকুরে বিনাস লারভা ও পিপা নিধন ব্লক ভিত্তিক কার্যক্রম নিয়মিত পরিচালনা, ডেঙ্গুরোগ প্রতিরোধ ও উড়ন্ত মশা নিয়ন্ত্রণে ফগার মেশি স্প্রে, কীটনাশক স্প্রে, জঙ্গল আগাছা কর্তন ও ড্রেন পরিস্কার করে লারভী সাইড কীটনাশক স্প্রে করা হবে। জনসচেতনতার নগরীর সকল মসজিদে জুম্মার খুতবায় সচেতনতা বার্তা প্রদান করা হবে।
এছাড়া সিটি করপোরেশনের ওয়েবসাইট ও ফেসবুক পেইজের মাধ্যমে সচেতনতামূলক বার্তা প্রচার করা হবে।
রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবুর সভাপতিত্বে সভায় রাসিকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মাহাবুল ইসলাম/বার্তা বাজার/এসবি