ঘাটাইলে সিএনজি-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঢাকা-ময়মনসিংহ মহা সড়কে সিএনজি চালিত অটোরিক্সা-মাইক্রো মুখোমুখি সংঘর্ষে একজন নিহত আহত হয়েছে আরো ৩ জন।

সোমবার (২ আগস্ট) সকাল ৭টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা গুনগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি পৌর এলাকার রতনপুর গ্রামের মৃত আজাহারুল ইসলামের ছেলে আরিফ হোসেন (৪৫)। আহতদের বিভিন্ন হাসপাতালে হাসতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম তাৎক্ষনিক জানা যায়নি।

পুলিশ জানায় ,সোমবার সকালে ঢাকা -ময়মনসিংহ মহা সড়কে কালিহাতী অভিমুখে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটো রিক্সা গুনগ্রাম পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে আরিফ হোসেন(৪৫) মারাত্মক আহত হন। মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। আহত তিন জনকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ।

এ বিষয়ে ঘাটাইল থানার উপপরিদর্শক সাজ্জাদ হোসেন দুর্ঘটনার কথা স্বীকার করে জানান, আমরা মাইক্রোবাস আটক করেছি। তবে বাদী পক্ষ কোনো মামলা করবে না।

উত্তম আর্য্য/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর