চট্টগ্রামে স্কুল ছাত্রের উপর মাদক ব্যবসায়ীর হামলা

চট্টগ্রামে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক স্কুল ছাত্রের উপর হামলা চালিয়েছে স্থানীয় মাদক ব্যবসায়ী।

সোমবার (২ আগস্ট) দুপুরে নগরীর বন্দর থানাধীন পোর্ট কলোনি এক নম্বর রোড এলাকায় মোঃ রাকিব (১৬) নামে এক স্কুল ছাত্রকে কুকুর লেলিয়ে দিয়ে এবং কুপিয়ে আহত করেছে স্থানীয় মাদক ব্যবসায়ী রুবো (২৩) ও তার মা জেলি (৪০)।

আহত রাকিবের বড় ভাই তৌহিদ জানান, মোঃ রাকিব ৪ নম্বর পোর্ট কলোনির ৭৭ নম্বর সি ব্লকের বাসিন্দা ইউসুফ আলীর ছেলে। সে বাংলাদেশ রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সোমবার (০২ আগস্ট) দুপুর ১২টার দিকে মাদক ব্যবসায় বাধা প্রদান করায় বাসায় নিয়ে গিয়ে মাদক ব্যবসায়ী রুবো ও তার মা জেলি মিলে রাকিবকে মারধর করেন।

কুকুর লেলিয়ে দেয় এবং ছুরি দিয়ে আঘাত করে। এ সময়৷ রাকিবের সঙ্গে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ৯ হাজার ৩০০ টাকা ঘটনাস্থলে থাকা আরেক মাদক ব্যবসায়ী রুবেল নিয়ে যায়। আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে ২৭ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত ওসি নিজাম উদ্দিন এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাননি বলে জানান। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি নিজাম উদ্দিন।

মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর