আনোয়ারায় জেলা পরিষদের ত্রাণ বিতরণ

আনোয়ারায় চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে করোনায় কর্মহীন অসহায় ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ সদস্য ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এসএম আলমগীর চৌধুরী।

তিনি সোমবার ( ২ আগস্ট) দুপুরে উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপে গ্রামের নিজ বাড়ি থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।

আলমগীর চৌধুরী বলেন,চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে করোনায় কর্মহীন অসহায় বিভিন্ন পেশার হতদরিদ্র আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৪০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সদস্য হেলাল উদ্দিন,উপজেলা যুবলীগের সদস্য সোহরাবুল আলম মিরাজ উপস্থিত ছিলেন।

হুমায়ূন কবির শাহ্ সুমন/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর