কর্ণফুলীতে ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা মইজ্জারটেক এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে মো.বোরহান উদ্দিন (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের বাড়ি ওই এলাকাতেই। তার বাবার নাম শহিদুল ইসলাম।

সোমবার (২ আগস্ট) সকাল ওই এলাকার হাজি মুন্সি মিয়ার বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আশিক বলেন, ভবনে কাজ করার সময় দুর্ঘটনাবশত দ্বিতীয় তলার ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন বোরহান।

এ অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে সকাল সোয়া ১১ টার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

হুমায়ূন কবির শাহ্ সুমন/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর