দুই মাসের মধ্যে দেশে করোনার টিকা উৎপাদন সম্ভব: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, চীন অনেক দেশের সঙ্গে করোনাভাইরাসের টিকার যৌথ উৎপাদনে যাচ্ছে। আমাদের সঙ্গে চুক্তি হলে দুই মাসের মধ্যেই টিকা উৎপাদন সম্ভব।

সোমবার( ২ আগস্ট ) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের সিনোফার্ম টিকা উৎপাদনে ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর হবে। চীন টিকার যৌথ উৎপাদনে এমওইউ সইয়ে প্রস্তাব দিয়েছে।

চীনের সেই প্রস্তাব স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশের ইনসেপ্টা কোম্পানি ও সিনোফার্ম এই টিকার যৌথ উৎপাদন করবে। এমওইউ যত তাড়াতাড়ি হবে, ততই ভালো।

তিনি আরও বলেন, আগামী ৭ থেকে ১৪ আগস্ট এক সপ্তাহে দেশে ১ কোটি টিকা দেওয়া হবে। আমরা প্রতি সপ্তাহে ১ কোটি টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছি। সে অনুযায়ী আগামী দুই মাসে ৮ কোটি টিকা দেওয়া হবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর