লকডাউনে ঘরে থাকার প্রতিশ্রুতি’তে পাবনায় ভ্যান চালকদের মাঝে চাউল বিতরণ
পাবনা সাঁথিয়া উপজেলা আর-আতাইকুলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে লকডাউন কার্যকর করার লক্ষে তিনদিন ঘরে থাকার প্রতিশ্রুতি’তে ৩শ’ ৭৫জন ভ্যান চালক ও গরীব, দুস্থ, অসহায় দের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করেন আতাইকুলা থানার ওসি জালাল উদ্দিন।
সোমবার (২ আগস্ট) দুপুরে আতাইকুলা আমেনা খাতুন ডিগ্রী কলেজ মাঠে এই চাউল বিতরণ করা হয়।
এসময় অন্যন্যেদের মধ্যে উপস্থিত ছিলেন, আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিরাজুল ইসলাম, ট্যাগ অফিসার আলমগীর কবির, বাজার বনিক সমিতি সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম মৃধা, ইউনিয়নের সচিব রফিকুল ইসলাম, যুবলীগ নেতা ফারুক আহম্মেদ, আর-আতাইকুলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ছাব্বির বিশ্বাসসহ ইউনিয়নের সদস্যবৃন্দ।
এই খাদ্য সামগ্রী গরীব, দুস্থ অসহায় ভ্যান চালকদের কিছুটা হলেও সাহায্য হবে। সরকারে দেওয়া বিধি নিষেধ মেনে চলতে হবে তাহলেই এই করোনা ভাইরাস থেকে রেহাই পাবো বলে মনে করেন ইউনিয়নের চেয়ারম্যান মিরাজুল ইসলাম।
মোঃ মাসুদ রানা/বার্তা বাজার/টি