কোভিট-১৯ টিকাদান কার্যক্রম উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে কোভিট -১৯ টিকাদান কার্যক্রম উপলক্ষে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ আগষ্ট) উপজেলা পরিষদের হলরুমে এডভোকেসী সভায় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এ কে এম লুৎফুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শারমিন শাহনাজ।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আনোয়ার হোসেন, পৌর মেয়র আক্তারুজ্জামান খোকন, পাকুন্দিয়া থানার ওসি সারোয়ার জাহান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আজিজ আকন্দ।
এ সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম সাইফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাংসদের সাবেক কমান্ডো বীর মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন, পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহাব উদ্দিন, সুখিয়া ইউপি চেয়ারম্যান আঃ হমিদ টিটু।
জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন, বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, হোসেন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান আকন্দ, এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান -১ মোঃ আবুল কাশেম প্রমুখ।
সভায় জানানো হয়, করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন স্কুলের মাঠে ৭ আগষ্ট থেকে ১২ আগষ্ট সকাল ১০ টা থেকে ১৮ বছরের উর্ধে সকল নাগরিকদের টিকা প্রদান করা হবে। প্রতিদিন গড়ে এ উপজেলায় ছয় হাজার মানুষকে টিকাদান করা হবে। উপজেলার প্রতিটি এলাকায় মাইকিং করে কোভিট -১৯ টিকাদান কার্যক্রমের স্থান সময় জানিয়ে দেওয়া হবে।
হুমায়ুন কবির/বার্তা বাজার/এসবি