ফটিকছড়িতে ২ হাজার দরিদ্র জনগোষ্ঠীর পেল প্রধানমন্ত্রীর উপহার

চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে ২ হাজার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাউল বিতরণ করেছে।

সোমবার (২ আগষ্ট) ফটিকছড়ি করনেশন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে করোনাকালীন খাদ্য নিরাপত্তার অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দ্বীতিয় ধাপের এ কর্মসূচির পৌর মেয়র আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল হোসেন সভাপতিত্বে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিনুল হাসান।

উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কাউন্সিলর ও ফটিকছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল আলম, কাউন্সিলর যথাক্রমে আলা উদ্দিন রাকিব, হেলাল উদ্দিন, মুহাম্মদ তৈয়ব, নাজিম উদ্দিন সিদ্দীকী, বেলাল উদ্দিন, গোলাপ মাওলা, আবুল কাসেম, ফিরোজা বেগম, রোকেয়া বেগম, পৌর সচিব সুমন চৌধুরী, ইঞ্জিনয়ার বিকাশ চন্দ্র দাস, হিসাব রক্ষক আবদুস ছাত্তার সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারি বৃন্দ।

উল্লেখ্য, এর আগে ৫০০ পরিবহন শ্রমিকদের মাঝে নগদ ৫০০ টাকা প্রণোদনা ও ৩১০০ জন দরিদ্রদের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়৷ এ খাদ্য ও অর্থ সহায়তা চলমান থাকবে বলে জানান পৌর মেয়র ইসমাইল হোসেন।

ইসুফ আরাফাত/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর