গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
পরিবহন সংকটে কর্মস্থলে যেতে ভোগান্তি ও ভাড়া বেশি নেয়ার প্রতিবাদে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা।
সোমবার (২ আগস্ট) সকালে ওই এলাকার ২ নং সিঅ্যান্ডবি বাজার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে মহাসড়কের দুই পাশে ২ কিলোমিটারেরও বেশি যানজটের সৃষ্টি হয়েছে।
পোশাক শ্রমিক জামাল উদ্দিন বলেন, সকালে কারখানায় যাওয়ার জন্য বের হয়েছি। কিন্তু ভাড়ার কারণে যেতে পারছি না। যেখানে ভাড়া ২০ টাকা ছিল, সেটা এখন ১০০ টাকা। তাই হেঁটেই কারখানার উদ্দেশ্যে রওনা হয়েছি।
আরেক শ্রমিক রহিমা আক্তার জানান, তার বাসা থেকে কারখানায় আসতে লোকাল বাসে ১০ থেকে ১৫ টাকা ভাড়া লাগে। বাস না থাকায় অটোরিকশা দিয়ে যাওয়ার পরিকল্পনা করেন তিনি। সেখানে ভাড়া চাওয়া হচ্ছে ১২০ টাকা। পরে বাধ্য হয়ে ৮০ টাকা দিয়ে কাজে এসেছেন তিনি।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, পোশাক শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের মহাসড়ক থেকে সরিরে দেয়া হয়।
বার্তা বাজার/নব