বরিশাল থেকে তিনটি যাত্রীবাহী লঞ্চ ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। তবে লঞ্চ গুলো সময় মতো ছাড়েনি বলে বলে অভিযোগ রয়েছে। সরকার ঘোষিত স্বাস্থ্য বিধিও উপক্ষিত ছিল।
বোরবার (১ আগস্ট) রাত ৯ টার মধ্যে এডভেঞ্চার ৯, কুয়াকাটা ২ ও কীর্তণখোলা ২ ধারণ ক্ষমতার ২ থেকে আড়াইগুণ বেশি যাত্রী নিয়ে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করে।
প্রত্যেকটি লঞ্চে ছিলে নির্ধারতি যাত্রী থেকে দুই তিন গুন যাত্রী। যার ফলে স্বাস্থ্য বিধি উপেক্ষিত হয়েছে।এডভেঞ্চার ৯, কুয়াকাটা ২ ও কীর্তণখোলা ২ ধারণ ক্ষমতার ২ থেকে আড়াইগুণ বেশি যাত্রী নিয়ে রাজধানীর উদ্দেশ্যে যাত্রা করে।
এদিকে লঞ্চ কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করেছেন তারা। বরিশাল নদী বন্দর কর্মকর্তা জানিয়েছেন সরকারি নির্দেশনা বাস্তবায়নে তারা কাজ করছেন।
এদিকে এডভেঞ্চার ৯ লঞ্চের ম্যানেজার হুমায়ন কবির জানান, লঞ্চ যাত্রীদেরকে স্বাস্থ্যবিধি মানানোর বারবার মাইকিং করেছি। তবে অনেক ক্ষেত্রে পুরোপুরি স্বাস্থ্যবিধি মানানো যায়নি বলে স্বীকার করেন তিনি।
এ ব্যাপারে বরিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, স্বাস্থ্যবিধি মানার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছিল। তবে অনেকাংশে সেটাও সম্ভব হয়নি। বাড়তি ভাড়া নেয়া হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বার্তা বাজার/টি