আতিকুর রহমান কাযিন, কিশোরগঞ্জ থেকেঃ কিশোরগঞ্জের কটিয়াদীতে নিখোঁজ হওয়ার প্রায় ৩২ ঘন্টা পর জিদনী আক্তার (০৪) নামের এক শিশুর মৃত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুর ৩টার সময় কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীচর গ্রামের একটি পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত জিদনী আক্তার মসূয়া ইউনিয়নের বৈরাগীচর গ্রামের সোহেল মিয়ার কন্যা।
পরিবার ও পুলিশ জানায়, গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে জিদনীকে খোজে পাচ্ছিল না তার পরিবার৷ শনিবার দুপুর ২টা সময় পাশের বাড়ির একটি শিশু জিদনীর লাশ দেখতে পায়। পরে তার পরিবারকে বিষয়টি জানালে জিদনীর দাদা ঐ পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন লাশটি থানায় নিয়ে যায়।
কটিয়দী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা বাজার’কে বলেন, লাশটি ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হবে