জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা ভিক্ষুক পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য অনুদান হিসেবে ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
রোববার (১ আগস্ট) বিকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুারাল (গর্ব) সামনে আনুষ্ঠানিক ভাবে ৫জন ভিক্ষুককে ২টি করে ছাগল তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা সমাজসেবা অফিসার অজয় কুমার হালদার প্রমুখ।
উপজেলা সমাজসেবা অফিসার অজয় কুমার হালদার বলেন, পর্যায়ক্রমে উপজেলার তালিকাভুক্ত ভিক্ষুকদের মাঝে এ ছাগল বিতরণ করা হবে।
মেহেদী হাসান রাজু/বার্তা বাজার/এসবি