সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালতে ২ জনকে জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে সরকারী নির্দেশনা বাস্তবায়ন লক্ষ্যে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে ২ জনকে জরিমানা করা হয়েছে।

রোববার (১ আগষ্ট) বিকালে উপজেলার নয়াগাঁও বাজার, রামকৃষ্ণদী, পাথরঘাটা, কুচিয়ামোড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম।

এ সময় তিনি পথচারি ও ব্যবসায়ীদের বৈশ্বিক করোনা মহামারী প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন।

এছাড়া মাস্ক ছাড়া ব্যক্তিদের মাস্ক পরিধান করিয়ে দেন। এই কঠোর লকডাউনে সরকারী আদেশ অমান্য করায় ২ জনকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ও ভোক্তা আধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ২ জনকে ১ হাজার টাকা জরিমানা করেন।

নিয়মিত কাজের অংশ হিসেবে এ ভ্রাম্যমান আদালত করা হয়েছে বলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম জানান।

এ সময় উপস্থিত ছিলেন সেনা কর্মকর্তা সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোস্তাফিজুর রহমান ও সঙ্গীয় ফোর্স।

মোঃ মিজানুর রহমান/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর