পটুয়াখালীতে চাঁদাবাজী মামলায় কৃষকলীগ নেতা কারাগারে

মোঃ মিজানুর রহমান এনামুল,পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে চাঁদাবাজি মামলায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক রাজনকে গ্রেফতার করেছে দুমকি থানা পুলিশ। আজ শনিবার বেলা ১১টায় গ্রেফতারকৃত কৃষকলীগ নেতা রেজাউল হক রাজনকে পটুয়াখালী আদলতে প্রেরণ করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

দুমকি থানা ও স্থানীয়রা জানান, দুমকির আবুল কালাম ইউনুচের দায়ের করা চাঁদাবাজীর মামলায় উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক রাজনকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়। মামলায় বাদীর অভিযোগে, তাঁর ছেলে বালু ব্যবসায়ী মানছুরের কাছে কৃষকলীগ নেতা রেজাউল হক রাজন ও তার ছোটভাই রাজিব দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত চাঁদার টাকা দিতে অপারগতা প্রকাশ করলে গত বুধবার বিকেলে আংগারিয়া বন্দরে পেয়ে মানছুরকে পিটিয়ে জখম করে।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মানছুরকে উদ্ধার করে ওই দিন সন্ধ্যায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ হামলার ঘটনায় মানছুরের পিতা মাওঃ আবুল কালাম ইউনুচ বাদী হয়ে শুক্রবার রাতে দুমকি থানায় একটি চাঁদাবাজীর মামলা দায়ের করেন।

পরে শুক্রবার মধ্যরাতে পুলিশ তার গ্রামের বাড়ি থেকে রাজনকে গ্রেফতার করে। এছাড়াও পল্লী বিদ্যুতের বিল খেলাপিতে দায়েরকৃত অপর একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি রাজন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর