রায়পুরায় গুচ্ছগ্রামে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ
নরসিংদীর রায়পুরা উপজেলার মাহমুদপুর গুচ্ছ গ্রামসহ আশপাশের ৮০টি পরিবারের মাঝে খাদ্র সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।
রোববার (১ আগস্ট) সকালে গুচ্ছগ্রামে সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এসব খাদ্র সামগ্রী বিতরণ করেন লে: কর্নেল গাজী আব্দুস।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর কামরুল ইসলাম, রায়পুরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী বোরহান উদ্দিন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন হালিম প্রমুখ।
একে এম রেজাউল করিম/বার্তা বাজার/এসবি