মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী, ব্যুরো চীফ চট্টগ্রামঃ যাত্রী সাধারণের সুবিধার্থে মানসম্মত গণপরিবহন চালু করার আহ্বান জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব খোরশেদ আলম সুজন।
শনিবার (২৯ জুন) বেলা ১২টায় আন্দরকিল্লা নজির আহমদ সড়কে অবস্থিত জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিয়ম সভায় তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, জনজীবনে গণপরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্ষেত্র। নগরীর প্রায় ৭০ ভাগ মানুষ গণপরিবহনের উপর নির্ভর করে। কিন্তু সেই গণপরিবহনে নেই কোনো শৃংখলা। অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন গাড়ি, কিশোর চালকের বেপরোয়া গাড়ি চালানোর দরুন গণপরিবহনে ছড়িয়ে আছে বিশৃঙ্খলা ও অনিয়ম। এছাড়াও রয়েছে আরো নানান সমস্যা। সকল সমস্যা সমাধানে সকলকে এগিয়ে আসতে হবে।
জনাব খোরশেদ আলম সুজনের বক্তব্যে সাড়া দিয়ে গণপরিবহণের অন্যান্য নেতারা বলেন, বাস্তব অর্থে পরিবহন ব্যবস্থা বর্তমান সময়ে কঠিন সময় পার করছে। প্রশিক্ষিত চালক-হেলপারের অভাব, যানজট, ট্যাক্স, টোকেন এবং গাড়ি চালনায় বিভিন্ন খরচ বৃদ্ধি পাওয়ায় পরিবহন মালিকরা কষ্টসাধ্য জীবন যাপন করছে। তার উপর প্রতিনিয়তই মামলা এবং হয়রানির শিকার হন মালিকরা। এতে করে সত্যিকার পরিবহন মালিকরা পরিবহন ব্যবসা থেকে তাদের মুখ ফিরিয়ে নিচ্ছে। এছাড়া নগরে নেই কোনো স্থায়ী বাস কিংবা ট্রাক টার্মিনাল। যার ফলে রাস্তায় বাস ট্রাক রাখতে গিয়ে হয়রানির শিকার হতে হয় পরিবহন মালিকদের। বকেয়া ট্যাক্স টোকেন মওকুফ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান নেতারা।
জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি জহুর আহমদ কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত মহাসচিব গোলাম রসুল বাবুল, সিটি বাস ওনার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুল হক মিয়া, মো. ইলিয়াছ, মো. হাসান, হাবিবুর রহমান এবং নাগরিক উদ্যোগের সদস্য সচিব মো. হোসেন।
এছাড়া যারা উপস্থিত ছিলেন তারা হলেন, সাইদুর রহমান চৌধুরী, রুহুল আমিন তপন, এজাহারুল হক, নুরুল কবির, মো. শাহজাহান, সোলেমান সুমন, শেখ মামুনুর রশীদ, অধ্যক্ষ কামরুল হোসেন, জাহাঙ্গীর আলম, মো. সাইফুল্লাহ আনছারী, মো. আবু তালেব, জমির উদ্দিন মাসুদ, মো. বাবলু, অনু কাদেরী, শহিদুল ইসলাম, শহীদ নাইম সুমন, মো. সিরাজদৌল্লা নিপু, তৌহিদুল ইসলাম, মোহাম্মদ হারুন, মোজাম্মেল হক সুমন, আব্দুল মাবুদ আসিফ, আজম আলী জুয়েল, রফিকুল ইসলাম, মো.রানা, মো. সুমন, মো. জিকু, আশীষ সরকার, অংকন শীল সহ প্রমুখ।
Attachments area