লালমনিরহাটে ভুট্টার ট্রাক নিয়ে পালিয়ে যাওয়া দুই প্রতারক আটক

লালমনিরহাটের হাতীবান্ধায় ভুট্টার ট্রাক নিয়ে পালিয়ে যাওয়া দুই প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেফতারের ঘটনায় প্রেস ব্রিফিং করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

রোববার (১ আগস্ট) দুপুর ১টার দিকে হাতীবান্ধা থানায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) তাপস সরকার।

এসময় লিখিত বক্তব্যে বলা হয়, প্রতারক সোহেল মিয়া ও রফিকুল ইসলাম নামের দুজনের দুটি ট্রাকে করে ভুট্টা কোম্পানীতে পাঠালে তারা গন্তব্যে না পৌছে দিয়ে অন্যত্র নিয়ে আত্মসাত করেন। এমন ঘটনায় হাতীবান্ধা ও পাটগ্রাম থানায় পৃথকভাবে দুটি অভিযোগ পেলে প্রতারক চক্রকে গ্রেফতার করতে মাঠে নামেন পুলিশ।

লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) আবিদা সুলতানার দিকনির্দেশনায় ও থানা পুলিশ কঠোর পরিশ্রম করে অভিযুক্ত সোহেল মিয়াকে জামালপুর জেলার মাদাগঞ্জ থেকে ও রফিকুল ইসলামকে রংপুর মিঠাপুকুর থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ভবিষ্যতে মানুষ যেন প্রতারিত না হয় সেজন্য আজকের এই প্রেস ব্রিফিং করা হয়।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম, ওসি তদন্ত রফিকুল ইসলাম, এসআই আংগুর, এসআই মিজান প্রমুখসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

পরিমল চন্দ্র বসুনিয়া/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর