কেরানীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ২ হাজার ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রোকেয়া ওরফে ধলু (৩০) ও মোঃ জালাল (৩৩) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

রোববার (১ আগস্ট) রাত সাড়ে বারোটার দিকে উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন রাজেন্দ্রপুর সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করেন । এসময় তাদের কাছ থেকে ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরাণীগঞ্জসহ এর আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

রানা আহমেদ/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর