বিশেষ ফ্লাইটে থাইল্যান্ড থেকে দেশে ফিরলেন ৬৮ জন

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে থাইল্যান্ডে আটকে পড়া বাংলাদেশিসহ ৬৮ জন দেশে ফিরেছেন। বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরেছেন তারা।

রোববার (১ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় বিমানের একটি বিশেষ ফ্লাইটে ৬৮ জনকে দেশে ফেরত আনা হয়েছে।

শনিবার (৩১ জুলাই) ভোর ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তারা সবাই নিজ খরচে ফিরেছেন। যাত্রীদের মধ্যে ভারত ও থাইল্যান্ডের নাগরিক ছিলেন। তারা নিজ নিজ দেশের দূতাবাস অথবা বাংলাদেশে কোনো প্রকল্পে কর্মরত।

উল্লেখ্য, করোনা মহামারি শুরুর পর থেকে ব্যাংককের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় এখন পর্যন্ত ১৬টি বিশেষ ফ্লাইট পরিচালনা করে দেশটিতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর