কালিগঞ্জে চুরির অভিযোগে ৩ কিশোর আটক

সাতক্ষীরার কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের নিজদেবপুর থেকে চুরির অভিযোগে তিন কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। এসময় তাদের নিকট থেকে উদ্ধার করা হয়েছে চুরিকৃত পণ্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় বিগত কয়েকদিন যাবত বিভিন্ন বাড়িতে চেতনানাশক প্রয়োগসহ নানা কৌশলে চুরি সংঘঠিত হচ্ছিল। চুরি ঠেকাতে এলাকাবাসী নিজেদের মধ্যে আলোচনাপূর্বক পাহারার ব্যবস্থা করে। এক পর্যায়ে শনিবার সন্ধ্যায় সন্দেহজনক ঘোরাফেরার সময় গ্রামবাসী ৩ কিশোরকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক তিন কিশোর চুরির সাথে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে থানায় খবর দিলে উপ-পরিদর্শক সেলিম রেজা ও সিয়াবুল ইসলাম ঘটনাস্থল থেকে চুরিকৃত একটি ডিভিডি প্লেয়ারসহ তিন কিশোরকে থানায় নিয়ে আসেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা বলেন, এব্যাপারে থানায় মামলা হয়েছে। আটক তিন কিশোরকে আদালতের মাধ্যমে কিশোর সংশোধনাগারে প্রেরণ করা হয়েছে।

শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর