ব্যবসায়ীরা কথা রাখেনি, সংক্রমণ-মৃত্যুর হার আরও ঊর্ধ্বমুখী হবে

শিল্পকারখানা খোলার ব্যাপারে ব্যবসায়ীরা সরকারকে দেয়া কথা রাখেনি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার (১ আগস্ট) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে এক ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মেনে রাজধানীতে ফিরছেন পোশাক শ্রমিকরা। এ কারণে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বমুখী হবে। সরকারের সঙ্গে ব্যবসায়ীদের এমন কথা ছিল না।

কাদের বলেন, ব্যবসায়ীদের অনুরোধে আজ থেকে শিল্পকারখানা খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যবসায়ীরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আশেপাশের শ্রমিকদের নিয়ে প্রথমে শিল্পকারখানা চালু করবেন। ঈদের ছুটিতে গ্রামে যাওয়া শ্রমিকরা ৫ আগস্টের পর কাজে যোগ দেবেন। এতে কেউ চাকরিচ্যুত হবেন না। কিন্তু বাস্তবে দেখা গেল ভিন্ন চিত্র।

আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বলেন, স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে রাজধানীমুখী জনস্রোত। এতে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। একদিনের মধ্যে শ্রমিকদের ঢাকায় ফিরে আসতে ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়তে হয়। ফেরিঘাটগুলোতে রীতিমতো ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হয়।

এই পরিস্থিতির দায় কার প্রশ্ন রেখে ওবায়দুল কাদের আরও বলেন, যারা ভোগান্তিতে আছে তারা সরকারের ওপর দোষ চাপাচ্ছে। কিন্তু সরকারের সঙ্গে ব্যবসায়ীদের এমন কথা ছিল। এতে সংক্রমণ ও মৃত্যু আরও ঊর্ধ্বমুখী হবে। দেশ ও সমাজের অপূরণীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর