করোনায় ২৭ জেলায় ১৪৪ জনের মৃত্যু

প্রাণঘাতী করোনায় নাকাল অবস্থা দেশের। এই ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের ২৭ জেলায় ১৪৪ জনের মৃত্যু হয়েছে।

খুলনা বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে ৪০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনায় ৫ জন, কুষ্টিয়ায় ১৬ জন, যশোরে ৭ জন, ঝিনাইদহে ৫ জন, নড়াইল ও চুয়াডাঙ্গায় ২ জন করে এবং বাগেরহাটে ৩ জনের মৃত্যু ঘটে। চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৩০ জন। মৃতদের মধ্যে চট্টগ্রামে ১১ জন, কুমিল্লায় ৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৫ জন, নোয়াখালীতে ৩ জন এবং চাঁদপুরের ২ জন রয়েছেন।

এদিকে, ময়মনসিংহ বিভাগে করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ২১ জন। এরমধ্যে ময়মনসিংহের ১৯ জন এবং জামালপুরের ২ জন রয়েছেন। অন্যদিকে, রাজশাহী বিভাগে ১৮ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর ৭ জন, নাটোরের ৪ জন, পাবনায় ৩ জন, নওগাঁয় ৩ জন এবং চাঁপাইনবাবগঞ্জের একজন রয়েছেন।

এছাড়া, বরিশাল বিভাগে করোনা আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১৭ জন মারা গেছেন। এদের মধ্যে বরিশালের ১৩ জন, পটুয়াখালীর ৩ জন এবং বরগুনার একজন। সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ৯ জনের মধ্যে সিলেটের ৭ জন এবং সুনামগঞ্জের ২ জন রয়েছেন।

তাছাড়া করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ফরিদপুরে ৭ জন, টাঙ্গাইল ও গাজীপুরে দুইজন মারা গেছেন।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর