কুষ্টিয়ায় ভেজাল গুড় তৈরির কারখানায় অভিযান

কুষ্টিয়া খোকসা বাজারে ভেজাল গুড় তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেট, র‌্যাব ১২ ও পুলিশ। সে সময় কারখানা দুই শ্রমিককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড কারাদন্ড প্রদান করেন জেলা প্রশাসনের জনাব সবুজ হাসান।

শনিবার (৩১ জুলাই) রাত সারে ১০টায় উপজেলার ডাক বাংলা রোড এ ঘটনা ঘটে। এসময় মেসার্স দিলীপ ট্রেডার্স অপরিচ্ছন্ন পরিবেশ ও ভেজাল গুড় তৈরির অপরাধে এদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন মোঃ জাহাঙ্গীর (৩৪) এবং মোঃ রেজাউল (৩৫)।

পরে তাদের সর্তক করে দেন কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।

উল্লেখ্য, দীর্ঘদিন থেকে এসব অস্থায়ী কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল। গোপন তথ্যর ভিত্তিতে শনিবার অভিযান পরিচালনা করা হয়।

মোশারফ হোসেন /বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর