বঙ্গবন্ধুর খুনিদের ক্ষমতায় বসায় এরশাদ ও খালেদা জিয়া: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার খুনিদের ক্ষমতায় বসায় জাতীয় পার্টির হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যার সাথে সাথে মুক্তিযুদ্ধের আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায় বাংলাদেশ। স্বাধীনতাবিরোধী, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, জাতির পিতার হত্যাকারীদের পৃষ্ঠপোষকতা করেছে বিএনপি, বলে মন্তব্য করেছেন

রবিবার (১ আগস্ট) শোকের মাস আগস্ট উপলক্ষ্যে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বাংলাদেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন। তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষার সুবিধাসহ তাদের উন্নত জীবন দেওয়ার লক্ষ্যেই কাজ করে গেছেন। বাঙ্গালী জাতির অধিকারের জন্য ত্যাগ স্বীকারে প্রস্তুত ছিলেন বঙ্গবন্ধু। বার বার জেল জুলুম সহ্য করেছেন শুধুমাত্র বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য। লক্ষ্য স্থির রেখে সুপরিকল্পিত পদক্ষেপ নিয়ে এগিয়ে গেছেন তিনি। ৭ মার্চের ভাষণ আজ বিশ্ব দরবারে সবচেয়ে উদ্বুদ্ধকর ভাষণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরো বলেন, জাতির পিতার খুনিদের ক্ষমতায় বসায় জাতীয় পার্টির হুসেইন মুহাম্মদ এরশাদ ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। বার বার ক্ষমতায় এসে খুনিদের পৃষ্ঠপোষকতা করেছেন খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে জাতির পিতার হত্যাকারীদের বিচার করে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর