ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।

রোববার (১ জুলাই) সকাল সাড়ে ৯ টার উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জয়বাংলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খুলনাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস (১৪-৯৫৩৩) এর একটি বাসের সাথে ঢাকাগামী একটি মোটরসাইকেলের (ঢাকা মেট্রো ল ৪৭৬১৮১) মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হয় ও সাথে থাকা ১ জন আহত হন। নিহত ব্যক্তি বাগেরহাট জেলা সদরের সাহেবাহার গ্রামের একরাম আলীর ছেলে কবিরুল ইসলাম (৩২)।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নিয়ে যায়। ঘটনার পরে ঘাতক বাসটি পলাতক রয়েছে।

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর